১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ২০:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২০:০৬

টাঙ্গাইলে দুটি হত্যাসহ তিন মামলায় তিন দফায় ১৫ দিনের রিমান্ড শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাহমুদুল মোহসীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আব্দুর রাজ্জাককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে প্রিজনভ্যানে করে টাঙ্গাইল জেলা কারাগারে নেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে প্রথমে মধুপুর আমলি আদালতে হাজির করা হয়। ওই দিন গত ৪ আগস্ট মধুপুর উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর পাশাপাশি সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

একই দিন আব্দুর রাজ্জাককে সদর আমলি আদালতে হাজির করা হয়। টাঙ্গাইল শহরে ৫ আগস্ট গুলিতে নিহত স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পশুপতি বিশ্বাস পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেষে আব্দুর রাজ্জাককে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হয়। মির্জাপুরে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ইসমত আরা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, তিন মামলায় আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড শেষে রবিবার আদালতে তোলা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

আব্দুর রাজ্জাকের আইনজীবী টাঙ্গাইল জেলা বারের সভাপতি এ কে এম শামীমুল আক্তার বলেন, ‌‘আব্দুর রাজ্জাকের জামিনের জন্য আমরা আবেদন করিনি। আগামী শুনানির দিন জামিনের আবেদন করবো।’

/এএম/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু