সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরের মামলায় গোপালগঞ্জে আ.লীগের ৩ নেতা কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই জন হলেন- আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সী ও কামাল হোসেন মোল্লা।

সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি দেখিয়ে রবিবার (১ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনী তাদের আটক করে গোপালগঞ্জ সদর থানায়  সোপর্দ করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুর রহমান বলেন, কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ তিন আওয়ামী লীগ নেতাকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর গত ১০ আগস্ট গোপালগঞ্জের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে এই ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ ও ৩ হাজার ২০০ জনকে অজ্ঞাত দেখিয়ে গোপালগঞ্জ সদর থানায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী