জনপ্রশাসন সংস্কার আসলে তিন মাসের মধ্যে সম্ভব নয়: কমিশন চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০

ফরিদপুর জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিশনের চেয়ারম্যান।

সেখানের প্রশ্নোত্তর পর্বে আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘প্রশাসনের কর্মকর্তাদের জনসেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনপ্রশাসন সংস্কার আসলে তিন মাসের মধ্যে সম্ভব নয়, তারপরও সরকার যে নির্দেশনা দিয়েছে সে লক্ষ্যে  কাজ করে যাচ্ছি আমরা।’

তিনি বলেন, ‘রাজনীতিবিদরা প্রশাসনকে ব্যবহার করে ঠিকই, তবে সেটা সমাজপতিরা সেটাকে ব্যবহার করতে সহায়তা করেন। আমরা যদি ভালো লোককে ভোট দিয়ে জয়ী করতে পারি, তাহলে সব কিছু ঠিক হবে। ভালো নির্বাচন করতে হলে ভোটারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’

কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলছে, আমাদের দেশে যতটা না ঘটছে, তার থেকে অনেক বেশি প্রচার করছে। এটা কোনও বন্ধু দেশের কাছে প্রত্যাশিত নয়।’

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোকলেস উর রহমান, সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, সদস্য সৈয়দা শাহিনা সোবহান, ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী