এক কারখানায় ৫০০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যে আখ মাড়াই শুরু

ফরিদপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের চলতি ২০২৪-২০২৫ সালের ৪৯তম আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে কলটির মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

এর আগে সেখানে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্য, পরিকল্পনা ও উন্নয়ন) আজাহারুল ইসলাম।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ জানান, ২০২৩-২০২৪ রোপণ মৌসুমের ৪ হাজার ২৫২ একর জমি থেকে ৭৫-৮০ হাজার মেট্রিক টন আখ প্রাপ্তি সাপেক্ষে ৭৫-৮০ দিনের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মাড়াই মৌসুম শুরু হচ্ছে। চিনি রিকভারির হার ধরা হয়েছে শতকরা ৬.৫ ভাগ। যা থেকে চিনি উৎপাদন হবে প্রায় ৫০০০ মেট্রিক টন।

অনুষ্ঠানে সুব্রত ঘোষ, দয়াল প্রামানিক, রিয়াজুল ইসলাম, জাহিদ হোসেন, শওকত আলী খান, সিরাজুল ইসলাম, রিপন হোসেন, সিরাজুল ইসলাম, আয়েন উদ্দিনসহ ১৪ আখচাষিকে পুরষ্কার ও সনদপত্র দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
চিনির কৌটার পিঁপড়া তাড়ানোর সহজ উপায়
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
চিনির পরিবর্তে রান্নায় দিন ৯ উপকরণ, বাড়বে স্বাদ ও মিষ্টি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি