সড়কে পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ট্রাকে আগুন দিলো জনতা

গাজীপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪০

গাজীপুরের কালিয়াকৈরে মাটিবোঝাই ট্রাকচাপায় শেফালী খাতুন (২১) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার আকুলীয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেফালী উপজেলার পূর্ব চাঁনপুর এলাকার নাহীদ দেওয়ানের স্ত্রী ও স্থানীয় এসেনসিলা পোশাক কারখানার শ্রমিক।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, কারখানা ছুটি হলে শেফালী রাত সোয়া ৯টায় চাচার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পরে মাটিবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিলে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়রা মোটরসাইকেল চালক শেফালীর চাচা সাব্বির মন্ডলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। একপর্যায়ে স্থানীয় উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ সময় চালক পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে পাঠায়।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী