বঙ্গবন্ধু সেতুপূর্ব-গাজীপুর রেললাইনটি ডাবল করা হবে: রেল সচিব

টাঙ্গাইল প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৭

রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেছেন, ‘জনগণের সুবিধার জন্য টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব-গাজীপুর রেললাইনটি ডাবল লেন করা হবে। রেল সেতুটি যেমন জাইকার সহায়তায় বাস্তবায়ন হয়েছে, তেমন আরও বেশ কিছু প্রকল্প জাইকার সহায়তায় করা হবে। সেই প্রকল্পগুলোর আওতায় রেল সড়কটি ডাবল লেনে করা হবে।’

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনের ভবন ও প্লাটফর্ম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, ‘যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও নতুন যমুনা রেল সেতু দিয়ে পূর্ণ গতিতে যেতে পারবে। যমুনা রেল সেতুটি উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন সৃষ্টি হবে। এখন এই সেতু দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। ট্রেন যাতে দ্রুত গতিতে চলাচল করতে পারে সেজন্য এই নতুন রেল সেতু নির্মাণ করা হয়েছে। এ প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন ফিনিশিংয়ের কাজ চলমান রয়েছে। যমুনা রেল সেতু আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে। প্রয়োজনে এই সড়কে নতুন ট্রেন সংযুক্ত করা।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে রেলের ২৯টা প্রজেক্টের কাজ চলমান রয়েছে। অনেক ক্ষেত্রে সেগুলো সিঙ্গেল লাইনকে ডাবল করা, সিঙ্গেল গেজকে ডাবল করার কাজগুলো হচ্ছে। দেশে রেলের ইঞ্জিন, বগির স্বল্পতা রয়েছে। তবে সেগুলো বাড়াতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই রুটে নতুন ট্রেন দেওয়ার সম্ভাবনা হবে।’

এ সময় রেলের মহাপরিচালক আফজাল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান, প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু রেল সেতুর নাম বদলে ‘যমুনা রেল সেতু’
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ বাসযাত্রী
সর্বশেষ খবর
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা