বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৯

অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন নাম অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে এটি এখন “যমুনা সেতু” নামে পরিচিত হবে, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নতুন নামকরণ করা হয়েছে “কর্ণফুলী টানেল”।

উল্লেখ্য, যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ১৯৯৮ সালের ২৩ জুন চালু হয়। অনেকেই এটিকে যমুনা সেতু নামেই ডাকতেন। এমনকি গুগল ম্যাপেও প্রথম দিকে সেতুটির নাম “যমুনা সেতু” হিসেবে দেখানো হয়েছিল, যা পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু নামে পরিবর্তিত হয়।

অন্যদিকে, চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
কর্ণফুলী টানেলের ভেতরে উল্টে গেলো দ্রুতগতির বাস, আহত ১০
সর্বশেষ খবর
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা