ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, নারীকে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে পিটুনিতে বিল্লাল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় ডাকাত দলের সদস্য সন্দেহে এক নারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিল্লালসহ (৪৫) ১০-১২ জনের একটি ডাকাত দল কাহেন্দী গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে। ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। পালানোর সময় বিল্লালকে কাহেন্দী ব্রিজের ওয়াসার লাইনের কাছে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়দের দাবি, বিল্লালকে পিটুনি দেওয়ার পর অন্য সদস্যদের খোঁজ করেন এলাকাবাসী। এ সময় পাশের একটি পুকুরে এক নারী ঝাঁপ দেন। ডাকাত সন্দেহে তাকেও পিটুনি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত ওই নারীকে পুলিশ হেফাজতে নিয়েছে।

তবে আহত নারী চিকিৎসাধীন অবস্থায় দাবি করেন, তিনি ডাকাত নন। তিনি পতিতাবৃত্তির সঙ্গে। ওই রাতে সেখানে ছিলেন। আশেপাশে  মানুষ দেখে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, এলাকাবাসীর পিটুনিতে বিল্লাল নামে একজন নিহত হয়েছে। তার বিরুদ্ধে খুন-ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। এই ঘটনায় এলাকাবাসী এক নারীকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছে। তাকে আটক করা হয়েছে। তবে ওই নারী ডাকাত কি না তা নিয়ে তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি