আদালত চত্বরে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের এসআই আহত

নরসিংদী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩

নরসিংদীর আদালত চত্বর থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আসামি ছিনতাইচেষ্টার সময় মো. টিটুল নামে মনোহরদী থানা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হন।

আহত ওই পুলিশ সদস্য জানান, গত মাসে মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে সেলিম ও পারভেজ নামে দুই ব্যক্তিকে রবিবার (২৯ ডিসেম্বর) গ্রেফতার করা হয়। পরে সোমবার তাদের আদালতে তোলে পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে একদল দুর্বৃত্ত পুলিশকে উত্ত্যক্ত করে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। এতে টিটুল নামে ওই এসআই হাতে আঘাতপ্রাপ্ত হন।

পরে অন্যান্য পুলিশের সহায়তায় মনোহরদী থানা পুলিশ আসামিদের আদালতের এজলাসে ঢুকিয়ে রাখে। আহত ওই পুলিশ সদস্য নরসিংদী জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নেয়।

এই ঘটনায় কেউ আটক হয়েছে কি না এবং ঘটনার আরও বিস্তারিত জানতে মনোহরদী এবং নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রাতে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি