দেশ রাজনৈতিক-অর্থনৈতিকভাবে কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে: আবদুল মঈন খান

নরসিংদী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ২২:৫১ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২২:৫১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘দেশ এখন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে নরসিংদীর পলাশ উপজেলার ভগীরথপুরে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে মঈন খান বলেন, ‘এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গিয়ে সুবিধা ভোগ করবে, কারা সরকার চালাবে, সেটা আমি বড় মনে করি না। আগামীতে একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের পর জনগণের পছন্দের প্রতিনিধিরাই সরকার পরিচালনার দায়িত্বে আসুক এবং তারা এসে এই দেশের মানুষের কল্যাণে কাজ করুক।’

এ সময় আওয়ামী লীগের লুটপাট ও বিদেশে অর্থ পাচারের বিষয়েও সমালোচনা করেন এই রাজনীতিবিদ।

মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পলাশ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলমসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় প্রায় ১১০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি