আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় শ্রীনগর থানার ওসি প্রত্যাহার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ২১:৩৩আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২১:৩৩

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আর দায়িত্ব অবহেলার অভিযোগে ওই থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীরকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার।

শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে শুক্রবার রাতে গ্রেফতারের পর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় ঢুকে ১০ পুলিশ সদস্যকে মারধর করে। এতে ওসির দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় ওসিকে প্রত্যাহার করে নিয়েছেন পুলিশ সুপার। 

তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান