পুলিশের জিম্মায় পুড়লো জীবিকা, পুলিশ বলছে ‘তাতে কী’

পাবনা প্রতিনিধি
২২ জুন ২০২৫, ১৫:৪২আপডেট : ২২ জুন ২০২৫, ১৫:৪২

পাবনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে একটি সম্পূর্ণ ভস্মীভূত এবং দুটি আংশিকভাবে পুড়ে গেছে। শনিবার (২১ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে পাবনা পুলিশ লাইনের স্টাফ মেসসংলগ্ন খোলা মাঠে।

সূত্র জানায়, শুক্রবার (২০ জুন) সকালে পাবনা সদর উপজেলার গাছপাড়া বাইপাস এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটির অভিযোগে বেশ কয়েকটি অটোরিকশা আটক করা হয়। পরে সেগুলো পুলিশ লাইনে এনে রাখা হয়।

পরদিন সকালেই সেখানে রাখা তিনটি সিএনজিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই একটি অটোরিকশা সম্পূর্ণ ছাই হয়ে যায় এবং দুটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ‘যান্ত্রিক ত্রুটিকে’ অগ্নিকাণ্ডের কারণ হিসেবে দাবি করা হয়। তবে ক্ষতিগ্রস্ত অটোরিকশার মালিক ও চালকরা এ দাবি প্রত্যাখ্যান করেছেন।

তারা অভিযোগ করে বলেন, ‘আমরা সচল, ভালো অবস্থায় গাড়িগুলো পুলিশের হাতে তুলে দিয়েছি। সকালে জরিমানা দিয়ে গাড়ি নিতে এসে দেখি গাড়ি ছাই হয়ে গেছে। তাহলে পুলিশের হেফাজতে থাকা মালামালের নিরাপত্তা কোথায়? ক্ষতিপূরণ না পেলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।’

এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডলকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে একটি ভিন্ন গণমাধ্যমকে তিনি বলেছেন ‘অটোরিকশা পুড়ে গিয়েছে, তাতে কী হয়েছে? টেকনিক্যাল কারণে আগুন লাগতে পারে। এই বিষয়ে আপনারা এসপি স্যারের সঙ্গে কথা বলেন।’

তার এই মন্তব্যে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, ‘জনগণের জানমাল রক্ষার দায়িত্ব যাদের, তারাই যদি এমন নির্লিপ্ত থাকে, তাহলে কোথায় যাবো আমরা?’

অপরদিকে, পাবনার পুলিশ সুপার (এসপি) মোরতোজা আলীকে মোবাইল ফোনে কল করা হলে তিনি বরাবরের মতো ফোন রিসিভ করেননি।

ভুক্তভোগী চালক ও মালিকরা দাবি করেছেন, তাদের অটোরিকশাগুলো জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল। এখন সেই গাড়িগুলো পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা পুরো পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি