থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা কারাগারে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ১৯:১২আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৯:৫০

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রেফতারের পর থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আলোচিত উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা তরিকুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাতে গ্রেফতারের পর আজ রবিবার (১২ জানুয়ারি) বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, এ ঘটনায় গ্রেফতার ৩ জনকে আদালতে নিয়ে আসলে বিচারক তাদেরও জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান তরিকুলসহ বাকিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। মারামারির ঘটনার মামলার বাদীপক্ষের আইনজীবী এ কে এম নাসিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাদীর উপস্থিতেই শুনানি করা হয়। এ সময় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যারা থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তাদের যথাযথ বিচারের দাবিতে পরবর্তীতে আমরা বিচার চাইবো।’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আজাদ রহমান জানান, তরিকুলকে শ্রীনগরের দেউলভোগ এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। আগের একটি মারামারি মামলা ও শ্রীনগর থানায় পুলিশকে মারধর ও ভাঙচুরের মামলায় তাকে আজ (রবিবার) বিকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার গ্রেফতার আরও ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১০ জানুয়ারি) মুন্সীগঞ্জের শ্রীনগরে মারামারির মামলার এজহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। রাত ১০টার দিকে থানায় প্রবেশ ও হট্টগোল করে গ্রেফতারকে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনা ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনা ঝড়।

আরও পড়ুন:

থানা থেকে মামলার আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি নেতাকর্মীরা

থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীর নামে মামলা

থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া যুবদল নেতাকে বহিষ্কার

/কেএইচটি/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী