গোমতী সেতুর ঢালে ট্রাক বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। গোমতী সেতুর ঢালে ট্রাক বিকল হওয়ার দীর্ঘক্ষণ যানজটে আটকে ও ধীরগতিতে গাড়ি চলায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

ভবেরচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় গোমতী সেতুর ঢালে কুমিল্লাগামী একটি ট্রাক বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। ট্রাকটি সরিয়ে নেওয়া কাজ চলছে। তাই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘সকালে গোমতী সেতুর ঢালে কুমিল্লাগামী একটি ট্রাক বিকল হওয়া কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে, ছুটির দিন হওয়ায় আজ এই সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ বেশি। মহাসড়ক থেকে গাড়ি সরানোর কাজ চলছে। এর জেরে ধীরগতিতে যানবাহন চলছে। শিগগির যান চলাচল স্বাভাবিক হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান