সড়কে গাছ ফেলে ডাকাতি, মোটরসাইকেল-ইজিবাইকও নিয়ে গেছে ডাকাতরা

গাজীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫২আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫২

গাজীপুরের কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত ইজিবাইক, ১২টি মোবাইল ফোন ও কয়েকজনের টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ ছাড়া ইজিবাইকে থাকা এক যাত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের মুরাদপুর বটতলা এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে সশস্ত্র একদল ডাকাত মুরাদপুর বটতলা এলাকায় সড়কের পাশে থাকা বনের একটি গাছ কেটে সড়কে ফেলে একটি মোটরসাইকেল ও ইজিবাইকের গতিরোধ করে। পরে চালকের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপর ইজিবাইকে থাকা আট জন যাত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চালক এবং যাত্রীদের কাছে থাকা ১২টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় ইজিবাইকে থাকা মোরসালিন নামে এক যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

ইয়াসিন আরাফাত নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘আমি জামালপুর চারসড়ক এলাকায় একটি পেট্রোল পাম্পে চাকরি করি। সারারাত কাজ করে ডিউটি শেষে ভোরে বাড়ি যাওয়ার পথে বটতলা এলাকায় একদল অস্ত্রধারী ডাকাত সড়কে গাছ কেটে ফেলে গতিরোধ করে আমার হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর একটি ইজিবাইক আটক করে ডাকাতরা চালক ও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা সব কিছু ছিনিয়ে নেয়। পরে ইজিবাইক ও আমার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ‘সড়কে গাছ ফেলে ডাকাতির কথা শুনেছি। ডাকাতিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি