কাশিয়ানীতে পারিবারিক মন্দিরের প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ২০:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২০:০৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আঁধারে পারিবারিক দুটি মন্দিরের প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া সর্বজনীন দুর্গা মন্দির ও শীতলা মন্দিরে এ ঘটনা ঘটে। আগুনে দুটি মন্দিরের প্রতিমা ও পূজার সরঞ্জামাদি পুড়ে গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। 

তারাইল উত্তরপাড়ার বাসিন্দা প্রমথ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা তারাইল উত্তরপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে পূজা দিই। মঙ্গলবার সকালে পূজা দিতে গিয়ে বাঁশের তৈরি দরজাটি খোলা দেখতে পাই। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখি পূজার সরঞ্জাম আগুনে দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া পাশের শীতলা মন্দিরে প্রতিমার গায়ে আগুন দেওয়া হয়েছে। পরে আমি বিষয়টি সবাইকে জানাই।’

শীতলা মন্দিরের প্রতিমায় আগুন

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান, রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. শফিউদ্দিন খান বলেন,  ‘দুটি মন্দিরে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।’ 

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী