ঘরে ঢুকে কিশোরী মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত মা

নরসিংদী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৪

নরসিংদীতে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই কিশোরীর মা আসমা বেগম (৪০) । সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজারসংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

হতাহত দুজন স্থানীয় চা-দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই ঘটনার মূল কারণ এখনো বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।’

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে নিজের চা দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। ঘরে ঢুকেই স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন গিয়ে গুরুতর আহতাবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। কিশোরী মেয়ে তিথিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার (মোফাজ্জল হোসেন) প্রতিবন্ধী আরেক শিশুসন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম হতে উদ্ধার করা হয়।

খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। সকালে মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি