৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী-সমৃদ্ধ হয়ে উঠবে: শহিদুজ্জামান কাকন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭

কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান কাকন বলেছেন, ‌‘রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কটিয়াদী উপজেলা সদর বাসস্ট্যান্ডে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহিদুজ্জামান কাকন বলেন, ‘আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন আমরা তা বাস্তবায়নে কাজ করবো। তবে এই পথচলা সহজ হয়। আমাদের আরও দীর্ঘ পথ চলতে হবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি।’ 

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সম্পাদকমণ্ডলী সদস্যের শিহাব উদ্দিন আহমেদ ফারহাদের সঞ্চালনায় এতে জেলা বিএনপি নেতা এনামুল কবির জুলহাসসহ উপজেলা ও কটিয়াদি পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী