গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে এক কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৮

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময়ে কয়েকজন শ্রমিক মহাসড়কের ওপর শুয়ে পড়েন।

গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ তারা গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। কারখানা কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়ে আসলেও কোনও সুরাহা হয়নি। এজন্য সড়ক অবরোধ করেছেন তারা। খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছেন।’

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলার সভাপতি জিয়াউর কবীর খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধান করা উচিত মালিকপক্ষের।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি