কারখানায় শ্রমিকের মরদেহ উদ্ধার, মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ

সাভার প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৪

আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতর থেকে মোস্তফা নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিনস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকেই শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে ভেতরে বিক্ষোভ করতে থাকেন। কারখানা কর্তৃপক্ষ আত্মহত্যা বললেও শ্রমিকদের দাবি তাকে (মোস্তফা) হত্যা করা হয়েছে।

ওই শ্রমিক রেডিয়ান্স জিনস লিমিটেডের অষ্টম তলায় ফিনিশিং বিভাগে কাজ করতেন।

শ্রমিকরা বলেন, ‘সকালে কারখানার ভেতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা। এ খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা হত্যাকাণ্ড সন্দেহে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্পপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।’

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘কারখানার ভেতরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। এরপর থেকেই শ্রমিকরা মূল ফটক বন্ধ করে ভেতরে বিক্ষোভ শুরু করেছেন। ঘটনাস্থলে শিল্পপুলিশ রয়েছে। এ ছাড়াও থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল কাজ করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী