বাসস্ট্যান্ড থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

ফরিদপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩

ফরিদপুরের ভাঙ্গায় ফুফুর বাড়ি বেড়াতে যাওয়ার পথে বাসস্ট্যান্ড থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আউড়াকান্দা গ্রামের এজাহার মাতুব্বরের ছেলে সাইদুল মাতুব্বর, আইয়ুব মাতুব্বরের ছেলে ফরিদ মাতুব্বর, পাঁচু মাতুব্বরের ছেলে সাদ্দাম মাতুব্বর ও নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া গ্রামের ইলু খাঁনের ছেলে নাসির খাঁন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ইজিবাইকে করে ভাঙ্গায় ফুফুর বাড়িতে বেড়াতে আসছিলেন গৃহবধূ। ভাঙ্গার আউড়াকান্দা বাসস্ট্যান্ডে নামার পর তাকে তুলে পাশের সরিষা ক্ষেতে নিয়ে যায় পাঁচ যুবক। সেখানে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এতে ভুক্তভোগী জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকালে জ্ঞান ফিরলে স্বামীর বাড়ি মাদারীপুরের শিবচরে যান। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা থানায় এসে পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। 

মামলার পর রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে, ‘ভুক্তভোগী গৃহবধূ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এর মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়। অপরজনকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি