বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে শ্বাসকষ্টজনিত কারণে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মুসল্লি নাজমুল হোসেন (৭৫) বগুড়ার শেরপুর উপজেলার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবুর পন্ডিতের ছেলে। ইজতেমার মাঠে তিনি খিত্তা-৭২-এ অবস্থান করছিলেন।

তার সঙ্গে থাকা মুসল্লি রহমত আলী জানান, নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ইজতেমার ময়দানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, নিহতের গোসলসহ আনুষঙ্গিক কাজ শেষে ময়দানে জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এ নিয়ে এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, অপরাধ নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানালো হেফাজত
সর্বশেষ খবর
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত