গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কাভার্ডভ্যান চালকের, আহত ১৪

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় আরও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার সময় বিকট শব্দ হলে এলাকাবাসী এগিয়ে আসেন। তারা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মী এবং ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ মণ্ডল বলেন, ‘এ ঘটনায় আমরা মোট ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। অল্প আহত যাত্রীরা প্রাথমিক সেবা নিয়ে চলে গেছেন। বাকিদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী নামের একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশে যাচ্ছিল। বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে একজন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ এবং ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘণ্টার চেষ্টা শেষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান