পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪০

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আকিজ গ্রুপের রেডিমিক্স ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন তিন জন। এ ঘটনায় রেডিমিক্স গাড়ির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ১২টার দিকে পূর্বাচল উপ-শহরের ১১ নম্বর সেক্টর এলাকায় পশি মাজার রোড চত্বরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুর ১২টার দিকে রাজধানীর কুড়িল থেকে অটোরিকশাটি কাঞ্চন যাওয়ার পথে পশি মাজার রোড চত্বরে পূর্বাচলে প্রবেশের মুখে রেডিমিক্স ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরোবি আক্তার (৩২) ও খায়রুল ইসলাম (৩৫) নিহত হন। এ সময় আহত হন অটোরিকশাচালকসহ আরও তিন যাত্রী। এ ঘটনায় রেডিমিক্স গাড়ির চালক ফখরুল ইসলাম ও তার হেলপার সাহেদুল ইসলামকে আটক করা হয়। জব্দ করা হয় তাদের ট্রাক। লাশ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী