ট্রাকের চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ মে ২০২৫, ১৫:৩০আপডেট : ০৫ মে ২০২৫, ১৫:৩০

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা হাইস্কুল পাড়ার জলিল উদ্দীনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, সকালে জাহাঙ্গীর মোটরসাইকেলে কালীগঞ্জের দিকে আসছিলেন। পথে কালীগঞ্জ উপজেলার চারমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে সামনে থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম