পোশাকশ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক পোশাকশ্রমিককে (২৯) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুরুল ইসলাম নুরু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নুরুল ইসলাম নুরু (৩৫) বালুচর ইউনিয়নের ওসমান গণির ছেলে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নুরুসহ আরও চার জনকে আসামি করে শুক্রবার সন্ধ্যায় সিরাজদিখান থানায় মামলা করেন ভুক্তভোগী পোশাকশ্রমিক। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারাখানায় কাজ শেষে অটোরিকশায় করে স্বামীর বাড়ি বালুচর ইউনিয়নে যাচ্ছিলেন ওই নারী। ওই ইউনিয়নের মোল্লাকান্দির বালুচর গ্রামে পৌঁছালে পাঁচ যুবক অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে তুলে ধলেশ্বরী নদীর তীরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পর থেকে ভয়ে মামলা করতে পারেননি তিনি।

ভুক্তভোগী নারী বলেন, ‘তারা পাঁচ জন অস্ত্রের মুখে জিম্মি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে মারধর করে ধর্ষণ করেছিল তারা। ঘটনার পর থেকে অসুস্থ থাকায় এবং ভয়ে মামলা করতে বিলম্ব হয়।’

মামলার তদন্ত কর্মকর্তা সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় ওই নারী পাঁচ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মামলার পর রাতেই বালুচর থেকে অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি চার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি