বাবা প্রবাসী, মায়ের বিরুদ্ধে একমাত্র শিশুপুত্রকে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ১১:০৫আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:০৫

নরসিংদীর রায়পুরায় শিশুপুত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।

নিহত ৩ বছর বয়সী আনাস মিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার ছেলে। আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর স্থানীয়দের বরাতে বলেন, ‘পাঁচ বছর আগে রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার শিরিনা বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর সৌদি আরবে চলে যান ডালিম। এরপর শিরিনা তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যার পর শিরিনা পালিয়ে যান। এ সময় পাশের ঘরে তারাবি নামাজ পড়ছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান।’

তিনি আরও বলেন, ‘শিশুটির দাদি জানাতে পারেননি কেন শিরিনা নিজ সন্তানকে হত্যা করলেন। ঘটনার পর থেকে তার পুত্রবধূ পলাতক রয়েছেন বলে জানিয়েছেন তিনি।’

ওসি আদিল মাহমুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্তের পর এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো যাবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। নিহতের মা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি