শিবচরে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

মাদারীপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ০৮:৩৪আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৮:৩৪

মাদারীপুরের শিবচরে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহতকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রবিবার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে জেলার শিবচর উপজেলার শিরুয়াইল বাজারের রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে রোকন ফকিরের হোটেল পুড়ে প্রায় চার লাখ টাকা, মানিক দাসের সেলুন পুড়ে ৮০ হাজার ও ইলিয়াস খালাসীর মুরগির দোকান পুড়ে প্রায় আড়াই লাখ টাকাসহ তিনটি দোকান পুড়ে সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।

আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী রোকন ফকিরের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আগুন লাগার খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তপন ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে দোকান পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের