আশুলিয়া থানার ওসির বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

সাভার প্রতিনিধি 
০৫ মার্চ ২০২৫, ১৩:৩১আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৩:৩১

ঢাকা জেলার আশুলিয়া থানার নতুন ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুর নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। একপক্ষ বলছে, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ করতেন। আরেকপক্ষ বলছে, ছাত্রদল করতেন। 

ছাত্রদলের সাবেক কয়েকজন নেতা জানিয়েছেন, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ডাবলু। ছাত্রদল করার কারণে তাকে হল থেকে বের করে দিয়েছিল তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। ডাবলু কোনোদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। চাকরিকালীন সময়ে তাকে বিএনপি ঘরনার হিসেবে চিহ্নিত করে কম গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দিয়ে রাখা হয়েছিল। 
ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কয়েকজন নেতা বলেছেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ডাবলু।

পুলিশ জানায়, ওসি ডাবলু সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ জন্য তিনি একটি পক্ষের প্রতিহিংসার শিকার হয়েছেন। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে তাকে সাবেক ছাত্রলীগ বলে প্রচার এবং আওয়ামী এমপি নজরুল ইসলামের প্রত্যয়নের ঘটনাটি চাকরি রক্ষার কৌশল বলে জানিয়েছেন ডাবলুর সাবেক সহপাঠীরা। এ ছাড়া পুলিশ সার্ভিসে ডাবলু বিএনপি ঘরনার লোক বলেই পরিচিত। 

গত ২ মার্চ ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে আশুলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।

ওসি মোহাম্মদ মনিরুল হক বলেন, একটি পক্ষ ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে ফেসবুকে আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। আমি ছাত্রলীগের রাজনীতি করিনি। 

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি