গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে ২৬ দিনে গ্রেফতার ৬৪১, বেশিরভাগই আ.লীগ নেতাকর্মী

গাজীপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১৭:০২আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭:০২

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৬ দিনে ৬১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৪৭৪ জনকে মহানগর পুলিশ ও ১৬৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (০৫ মার্চ) এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত ২৬ দিনে ৪৭৪ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।’

জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানান, মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ এখন পর্যন্ত ১৬৭ জনকে গ্রেফতার করেছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’

গত ৭ ফেব্রুয়ারি রাতে নগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে ২০ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে আবুল কাশেম নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনার পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা শুরু করে যৌথ বাহিনী।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী