তরমুজ ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে দল থেকে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ২০:৪৩আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২০:৪৩

মৌসুমি ফল ব্যবসায়ী এনামুল হক মুন্সি টাকা না দিয়ে তরমুজ নিতে নিষেধ করায় মারধরের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (৭ মার্চ) বিকালে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া রমিজ উদ্দিন সৈকত (৩০) গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদককে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অব্যাহতিপ্রাপ্ত নেতার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়।

অভিযুক্ত রমিজ উদ্দিন সৈকত বলেন, ‘আমি ব্যবসায়ীকে মারধর করিনি। স্থানীয় একটি মহল সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

তিনি দাবি করেন, ওই ব্যবসায়ী তরমুজ মেপে অতিরিক্ত দামে বিক্রি করছিল। এর প্রতিবাদ করলে ওই ব্যবসায়ী তাকে মারধর করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ মার্চ) বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারে মৌসুমি ফল ব্যবসায়ী এনামুল হক মুন্সিকে টাকা না দিয়ে তরমুজ নিতে চায় রমিজ উদ্দিন সৈকত। এতে ব্যবসায়ী নিষেধ করায় তাকে মারধর করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি