ককটেল ফাটিয়ে গুলি ছুড়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ব‍্যবসায়ীকে কুপিয়ে হত‍্যা

সাভার প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ০১:৪৬আপডেট : ১০ মার্চ ২০২৫, ০২:০৭

সাভারে ককটেল ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির পর স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় স্বর্ণ ব‍্যবসায়ী দীলিপ কুমার দাশকে (৪৭) কুপিয়ে হত‍্যা করেছে ডাকাত দলের সদস‍্যরা। পরে ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 

রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত দীলিপ কুমার দাশ পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর দাশপাড়া মহল্লার দুলাল দাশের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে দীলিপ তার স্বর্ণের দোকান বন্ধ করছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকারে চার জনের একদল ডাকাত দোকানের সামনে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ব‍্যবসায়ীর হাতে থাকা স্বর্ণের ব‍্যাগ লুট করে নিয়ে যায় ডাকাতরা।

হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারি

নিহতের স্ত্রী সরস্বতী বলেন, নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে আমার স্বামীর ‘দিলীপ স্বর্ণালয়’ নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় ডাকাতরা স্বামীকে কুপিয়ে ২০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত ) কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় দোকান বন্ধ করার সময় সাদা প্রাইভেটকারে আসা চার জন দীলিপকে এলোপাতাড়ি কোপায় এবং তার স্বর্ণের ব্যাগ লুট করে নেয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 

/এএম/ইউএস/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি