চেকপোস্টে পুলিশের গুলিবিনিময়, পাঁচ চোরাই গরুসহ ২ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০২৫, ১২:২০ আপডেট : ০৭ মে ২০২৫, ১২:২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলি বিনিময়ের পর ৫টি চোরাই গরু, একটি আগ্নেয়াস্ত্র ও একটি পিকআপসহ দুইজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) ভোররাত ৪টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই ডাকাত সদস্য হলো, আব্দুস সবুর (৪০) ও মহিউদ্দিন (৩৭)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাতদল চকরিয়া থেকে চোরাই গরু নিয়ে পিকআপে করে চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে। তাৎক্ষণিকভাবে থানার এসআই মো. শরিফুল ইসলাম ফোর্স নিয়ে চুনতি রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে। রাত ৪টা ১০ মিনিটের দিকে চকরিয়া থেকে আসা একটি পিকআপ গাড়িকে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের সংকেত উপেক্ষা করে গাড়িটি দ্রুতগতিতে চলে যেতে থাকে এবং পেছনে থাকা ডাকাতদল পুলিশের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ ধাওয়া করলে গাড়িটি চন্দনাইশ থানাধীন কাঞ্চনাবাদ এলাকায় পৌঁছায়। সেখানে দোহাজারী হাইওয়ে পুলিশের সহায়তায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িটিকে থামানো হয়।’

ওসি বলেন, ‘গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি থেমে গেলে ডাকাতদল পুনরায় গুলি ছোড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয় লোকজনের সহায়তায় দুই জন ডাকাতকে আটক করা হয়।’

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি বিভিন্ন প্রজাতির গরু, একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ এবং একটি পিকআপ।

আটকরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রামের বাঁশখালী থানার পুইছড়ি এলাকা থেকে গরুগুলো চুরি করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল এবং তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল। আটক দুই ডাকাতের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক