গোপালগঞ্জে পরিবারের সঙ্গে দেখা করতে এসে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ১৩:৫৪আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৩:৫৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে দেখা করতে এসে ছাত্রলীগের এই নেতা গ্রেফতার হন। 

সোমবার (১০ মার্চ) রাতে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন মোল্লা। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে গেলে টের পেয়ে বাড়ির দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন লিংকন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে।’

তিনি আরও জানান, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক লিংকন মোল্লা খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার লিংকন মোল্লাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে