গোপালগঞ্জে দিনদুপুরে ডাকাতি ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ০৫:৪৭আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৭

গোপালগঞ্জে আলোচিত দিনের বেলায় ডাকাতিকালে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১১ মার্চ) কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড়া গ্রামের আলোচিত পিয়াস মজুমদার (২২) হত্যা ও ডাকাতির ঘটনায় সামিউল শেখ (৩৫) ও মো. মোরশেদ ওরফে কামালকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কোটালীপাড়া ও বাগেরহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়।

হত্যা ও ডাকাতির ঘটনায় গত মঙ্গলবার লাখিরপাড়া গ্রামের দন্তচিকিৎসক পল মজুমদার খোকন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।

জানা গেছে, গত মঙ্গলবার উপজেলায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনদুপুরে ডাকাতির ঘটনা । এ সময় ডাকাতরা পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বেঁধে হত্যা করে টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় গোটা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মতো সকালে এরা দুজন কর্মস্থলে বেরিয়ে যায়। মঙ্গলবার দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার (১৪ মার্চ) রাতে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার সামিউল শেখ কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের আতাউর শেখের ছেলে ও মো. মোরশেদ ওরফে কামাল হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামের সোহরাফ খানের ছেলে।’

তিনি জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী