নিজ বাসা থেকে মাদ্রাসার মুহাদ্দিসের গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ২০:৪০আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২০:৫৩

কিশোরগঞ্জ শহরের ভাড়া বাসা থেকে লুৎফর রহমান (৭৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকালে শহরের চর শোলাকিয়া এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লুৎফর রহমান কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের কাছারি বাজার জামে মসজিদের সাবেক খতিব ছিলেন। পরিবারের সদস্যরা বলছেন, তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শহরের চর শোলাকিয়া এলাকার ভাড়া বাসার বাথরুমে গিয়ে মাওলানা লুৎফর রহমান ফল কাটার ছুরি দিয়ে নিজের গলায় ছুরি চালান। হঠাৎ সেখান থেকে চিৎকারের শব্দ শুনে তার স্ত্রী কাছে গিয়ে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এর আগে ২০২২ সালের ১১ জুলাই রাতে কে বা কারা তাকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছিল। পরে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। 

এ বিষয়ে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমাদ রশিদ বলেন, ‘লুৎফর রহমান বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ভাড়া বাসার বাথরুমে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। ছুরিটিও উদ্ধার করা হয়েছে।’

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে আমরা অধিকতর তদন্ত করছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী