পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ০৩:২৭আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৩:২৭

কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়ভাগ এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৩৯)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শামছুল হকের ছেলে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোচিয়া গ্রামীণ ব্যাংক শাখায় অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর আলম অফিস শেষে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি গরুবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যায় পিকআপের ড্রাইভার।

এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

 

/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি