আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নরসিংদীর চরাঞ্চলে ২ জন নিহত

নরসিংদী প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১২:৪১আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:৪১

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল চানপুরে আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুই গ্রুপের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকালে মোহিনীপুর গ্রামের সালাম গ্রুপ ও শামসু মেম্বার গ্রুপের মাঝে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজির ছেলে বাশার (৩৫)। নিহত দুজনই সালাম গ্রুপের সদস্য।

স্থানীয়ভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে বিগত কয়েক মাস ধরে ওই চরাঞ্চলের সালাম গ্রুপ এলাকার বাইরে ছিল। আজ সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করলে অপরপক্ষ শামসু মেম্বার গ্রুপ বাধা দিলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এ সময়, আমিন ও বাশার নামে সালাম গ্রুপের দুই যুবক নিহত হয়। আহত হয় দুই গ্রুপের অন্তত ১০ জন। পরে স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘২ জন নিহতের খবর পেয়েছি আমরা। আধিপত্য ও গোষ্ঠীগত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। নিহতরা গুলি নাকি টেঁটাবিদ্ধ হয়ে মারা গেছেন তা এখনও নিশ্চিত নই। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যাওয়ার প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী