ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, পরিবারের চার জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১২:৫৯আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতিতে বাধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তার পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে আহত করা হয়।

শুক্রবার (২১ মার্চ) ভোররাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত কবির হোসেন জানান, শুক্রবার ভোররাতে ১৫-২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র দা, রাম দা, শাবল, লোহার রড নিয়ে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা ঘরে থাকা আলমারির চাবি না দেওয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে ডাকাতরা ঘরের আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে। এ সময় কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত কবির হোসেন, রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম ও মোক্তার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী