মামলা প্রত্যাহার ও বেতন-বোনাসের দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১৪:৩৮আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৪:৩৮

বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো. গোলাম কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহার ও ২৩ রমজানের মধ্যে সকল নৌযান শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়ে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা।

শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী জেলা শহরের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক এবং কর্মচারী ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় বক্তারা অনতিবিলম্বে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের সহসভাপতি গোলম কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া আগামী ২৩ রমজানের মধ্যে নৌশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান, বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. তাইজুল ইসলাম বাদশা প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম