গোপালগঞ্জে শতাধিক মামলার আসামি ভয়ংকর প্রতারক গ্রেফতার 

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১০:০৮আপডেট : ২২ মার্চ ২০২৫, ১০:০৮

দেশজুড়ে আলোচিত ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত শতাধিক মামলার আসামি মশিউর রহমান খান বাবুকে (৪২) গ্রেফতার করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে রাজধানী ঢাকার আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) বিকালে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারক মশিউর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শতাধিক প্রতারণা মামলার এই আসামি ঢাকার আফতাবনগরে অবস্থান করছেন নিশ্চিত হয়ে কোটালীপাড়া থানার পুলিশ অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, মশিউর রহমান খান বাবু একজন ভয়ংকর প্রতারক। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলার গ্রেফতারি পরোয়ানা এসেছে। এই গ্রেফতারি পরোয়ানার আলোকে আমরা মশিউর রহমান বাবুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি।

ওসি আরও বলেন, মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এর আগে বাবুকে সিআইডি, ডিবি, র‌্যাব প্রতারণা মামলায় গ্রেফতার করে জেলহাজতে পাঠালেও আইনের ফাঁকফোকর দিয়ে জেল থেকে বেরিয়ে আবার প্রতারণা শুরু করেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের