টাঙ্গাইলে বাসচাপায় শিশুসহ দুজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ২১:১৭ আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২১:১৭

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি ২নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার ভাবলা এলাকার মৃত ছাকু মণ্ডলের ছেলে অটোরিকশাচালক হাসেন (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১১)। এ ঘটনায় সৌরভ নামের আরও একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলেঙ্গা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় আরও দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গুরুতর আহতবস্থায় সবুজকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

যমুনা সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ঘটনার পরই বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি