সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক-সহকারী-হেলপার আটক

সাভার প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ২৩:৪৫আপডেট : ২৪ মার্চ ২০২৫, ২৩:৪৫

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসের চালক, তার সহকারী ও হেলপারকে পুলিশের হাতে তুলে দিয়েছেন যাত্রীরা।

সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। যাত্রীরা জানিয়েছেন, সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে অন্তত পাঁচ জন ব্যক্তি যাত্রীবেশে বাসে ওঠে। দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তারা। যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে সিঅ্যান্ডবি স্ট্যান্ডে বাস থেকে নেমে যায় ডাকাতরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে যাত্রী ও শিক্ষার্থীরা বাসটি আটক করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় বাসের চালক, তার সহকারী ও হেলপারকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। যাত্রীরা জানান, ডাকাতির সঙ্গে ওই তিন জন জড়িত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‌ঢাকা- আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর, সিঅ্যান্ডবি ও রেডিও কলোনি এলাকায় মাঝে মাঝেই ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনকে এই এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‌তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এর আগে গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ডাকাতরা।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত তিন জন আহত হন।

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের