নিখোঁজের দুদিন পর মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রী-শাশুড়িসহ আটক ৩

ফরিদপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৮:২০ আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৮:২০

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুই দিন পর শেখ আল কালাম আজাদ (৫৮) নামের এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষকের দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি ও এক যুবককে আটক করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার কোঠরাকান্দি বিলের মাঝ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের ডান কানের পাশে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শেখ আল কালাম আজাদ মধুখালীর মেগচামী ইউনিয়নের চরবামুনদি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। তিনি মধুখালী উপজেলা কৃষক দলের সদস্যসচিব তানভীর আহমেদ ওরফে শিমুলের বাবা।

এর আগে ওই শিক্ষকের দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি ও এক যুবককে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই মাদ্রাসাশিক্ষককে হত্যার তথ্য উঠে আসে। পরে তাদের দেওয়া তথ্যে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কৃষক দলের নেতা তানভীর আহমেদ বলেন, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে বিলআড়ালিয়া বাজার থেকে নিখোঁজ হন বাবা। এ ঘটনায় সোমবার মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি আমি। এ ঘটনায় তিন জনকে আটকের পর তাদের দেওয়া তথ্যে বাবার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনা তদন্তের একপর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য আল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী (২৮), তার শাশুড়ি ও মেগচামীর খালপাড়ি গ্রামের এক যুবককে (২৮) থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‌‘এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে। এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি