চলতি মাসের বেতন ও ঈদে ১০ দিনের ছুটির দাবিতে সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১২:১৩আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১২:১৩

ঈদের ছুটি ও বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন জিনস অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আলোচনা জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নেন।

সকাল ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শ্রমিকরা জানান, ঈদের ছুটি ও চলতি মাসের বেতনের দাবি জানানো হয়েছে। কিন্তু মালিকপক্ষ এখনও বেতন পরিশোধ করেনি। এ ছাড়া ঈদের ছুটি নিয়েও টালবাহানা করছে। এ সময় শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদের ছুটির দাবি জানান।

আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদে ১০ দিনের ছুটির দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন। পরে আমরা আলোচনা জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিয়েছি। বর্তমানে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি