গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

গাজীপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১৩:৩৭আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৩:৩৭

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার পর ১০ থেকে ১৫ জন ছাত্রলীগ কর্মী কোনাবাড়ী বিসিক ১ নম্বর গলিতে মিছিল বের করেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মিছিল দিয়ে কিছুক্ষণ পরই তারা ওই স্থান ত্যাগ করেন।

ঝটিকা মিছিলটি সোমবার (২৪ মার্চ) রাতেই কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাওফিল আজাদ রাফির ফেসবুক পেজ থেকে দুটি ভিডিও পোস্ট করা হয়। একটি ৫৮ সেকেন্ড ও অপরটি ৩২ সেকেন্ডের। এ সময় ক্যাপশনে লেখেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা তোমাদের সবাইকে।

ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। এ ছাড়াও ‘কোনাবাড়ীর মাটি, শেখ হাসিনার ঘাঁটি’, ‘রাফি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে বলে’ স্লোগান দিতে থাকেন। কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাওফিল আজাদ রাফির নির্দেশেই এই মিছিল করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, দুই দিন আগে কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেনের নির্দেশে কোনাবাড়ীতে আরেকটি মিছিল করেছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই মিছিলের ভিডিও তিনি নিজেই তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সহকারী কমিশনার (কোনাবাড়ী জোন) আবু মোহাম্মদ নাসের আলামিন বলেন, এই বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের