প্রেম থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ১১:২০আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১১:২০

টাঙ্গাইলের সখিপুরে প্রেম থেকে ফেরাতে না পেরে স্বামী জুয়েল রানাকে (৩৮) হত্যা করেছে স্ত্রী তানিয়া আক্তার। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুয়েল রানা ওই গ্রামে মজনু সিকদারের ছেলে। এ ঘটনায় জুয়েলের বাবা বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে জুয়েল ও তানিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়।  বিয়ের পর থেকে ভালোই চলছিল তাদের সংসার জীবন। তাদের তিন সন্তানও রয়েছে। বেশ কিছুদিন ধরে জুয়েলের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তানিয়া কয়েকবার স্বামী এবং ওই নারীকে বুঝিয়েছেন । কিন্তু এতেও কোনও কাজ হয়নি।

বিষয়টি নিয়ে তানিয়াকে তার স্বামী মাঝে মধ্যেই মারধর করতো। এক পর্যায়ে দিশকুল না পেয়ে শুক্রবার রাতে কাঠের টুকরো দিয়ে আঘাত করে জুয়েলকে খুন করে তার স্ত্রী তানিয়া। এ ঘটনার পর পুলিশ তানিয়াকে আটক করে। 

সখিপুর থানার ওসি জাকির হোসেন বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমের জেরে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছে তানিয়া। আমরা এর সঙ্গে আর কোনও বিষয় আছে কি না সেটা খতিয়ে দেখছি। এ ঘটনায় মামলা হয়েছে।  বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী