৫৫ বছর বয়সে বিয়ে, এক মাস পর ডাকাতের হাতে প্রাণ গেলো প্রবাসীর

ফরিদপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ১৪:৪৮ আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৪:৪৮

৭১ সালে বাবা হাতেম মাতবরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তখন একমাত্র ছেলে জামাল মাতবর মায়ের গর্ভে ছিলেন। স্বামীর হারানোর শোকের দুই মাসের পর মধ্যেই শিরি বেগমের কোলজুড়ে দুনিয়ায় আগমন করেন জামাল। পরে সন্তানের কথা ভেবে আর আর বিয়ে করেননি শিরি বেগম। অপরদিকে জামাল বড় হওয়ার পর সংসারের হাল ধরতে ২৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান।

সৌদি থেকে দীর্ঘ ২৮ বছর পর এবার রমজানের আগে বাড়িতে এসেছিলেন। ততদিনে জামালের বয়স ৫৫ হয়ে যায়। এই বয়সেই তিনি মাত্র একমাস আগে বিয়ে করেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের মেহেদীর রং হাত থেকে মুছে যাওয়ার আগেই শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে নিজ বসতঘরে ডাকাত দলের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে জামালকে।

নিহত জামাল ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের মৃত হাতেম মোল্লার একমাত্র ছেলে। ঘটনার পর শনিবার (৫ এপ্রিল) সকালে নিহত জামালের বাড়িতে গিয়ে তার পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নিহত জামালের বৃদ্ধ মা শিরি বেগম বলেন, আমি বাড়িতে ছিলাম না। শুক্রবার রাতে আমার একমাত্র ছেলে জামাল তার নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে ছিল। আর কেউ বাড়িতে ছিল না। ভোরে খবর পেলাম, ডাকাতরা আমাদের ঘরে ঢুকে আমার ছেলে মেরে ফেলে লুটপাট করে নিয়ে গেছে।

জামালের খালাতো বোন সাথী বেগম বলেন, জামালের পুরুষাঙ্গের অণ্ডকোষে আঘাত করে ডাকাতদলের সদস্যরা ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা এসে জামালকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জামালের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। এখন এই পরিবারে আলো জ্বালানোর মতো আর কেউ রইলো না। পরিবারের একমাত্র সদস্য জামালের বৃদ্ধ মা যেকোনও সময় বিদায় নেওয়ার অপেক্ষায় রয়েছেন।

তবে স্থানীয়দের ধারণা, এটা ডাকাতির ঘটনা নাও হতে পারে, পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। বিষয়টি গুরুত্ব তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন তারা।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) আসাদুজ্জামান শাকিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে জামালের ঘরে দুই জন চোর বা ডাকাত ঢুকে তার অণ্ডকোষে আঘাত করে হত্যা করে। তাকে হত্যার সময় ঘরের বাইরে আরও লোকও থাকতে পারে। ঘটনাটি দুঃখজনক। আমরা গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি