ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৪:০১আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৪:০১

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন আনুকে (৩৮) গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার হোসেন আনু গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রামের সিহাব উদ্দিন আহমেদের ছেলে। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের সেক্রেটারি ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, তাকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
 
ওসি আরও জানান, মঙ্গলবার তাকে গোপালগঞ্জ সদর থানা থেকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করার কথা রয়েছে। আদালত রিমান্ডের অনুমতি দিলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী