ক্যারম খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৫ আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৫

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে ক্যারম খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে ভৈরব উপজেলার আতকাপাড়া ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারম খেলতে যান পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। সেখানে ক্যারম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করে আতকাপাড়া গ্রামের লোকজন। এ ঘটনার আজ মঙ্গলবার সকালে আবারও কথা-কাটাকাটি হয় তাদের মধ্যে। উত্তেজনা বেড়ে গেলে একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ২০ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতরা ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যারম খেলাকে কেন্দ্র করে ভৈরব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
সাংবাদিকদের ওপর হামলা চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি